৯ এর মধ্যে ৬ আসনে জয়, কাঞ্চনপুরের ডাইনছড়ায় বিজয় মিছিল করলেন নির্দল প্রার্থীরা ।।
ভিলেজ কাউন্সিল নির্বাচনে লালজুড়ি আর.ডি. ব্লকের অন্তরর্গত ডাইনছড়া এডিসি ভিলেজে নির্দল প্রার্থীদের বড় সাফল্য। মোট ৯টি আসনের মধ্যে ৬টিতে জয়ী হয়েছেন তাঁরা। জয়ী প্রার্থীরা হলেন মনিহার নাথ, চন্দ্র কুমার রিয়াং, সমর নাথ, অঞ্জনা নাথ, সুকৃতি নাথ ও মদন রিয়াং।এই জয় উদ্যাপনে রবিবার সমর্থকদের উপস্থিতিতে বিজয় মিছিল বের হয়। মিছিলটি ডাইনছড়া এলাকা পরিক্রমা করে শুকনাছড়া বাজার হয়ে রামচরণ স্কুলের মাঠে পৌঁছায়। পরে ভোজনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। এই জয় নিয়ে কী বলছেন বিজয়ী প্রার্থীরা, শুনুন তাঁদের মুখেই।
#dharmanagar #kanchanpur #panisagar #Kadamtala #kailashahar #churaibari #BreakingNews #khowai #agartala #tripura