মনোনয়নের শেষ দিনে চাম্পাহাওড়ে এনডিএ-র মেগা মিছিল,তুলাশিখরে বিজেপির প্রার্থী পেশ !!
টিটিএএডিসি ভিলেজ কমিটি নির্বাচনের মনোনয়ন জমা দেওয়ার শেষ দিনে চাম্পাহাওড় ও তুলাশিখরে শক্তি প্রদর্শন করল এনডিএ জোট। চাম্পাহাওড় ব্লক চৌমুহনী থেকে হাজার হাজার সমর্থককে নিয়ে মিছিল করে তুলাশিখর ব্লক কার্যালয়ে পৌঁছান বিজেপি প্রার্থীরা। পরে রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র জমা দেন তাঁরা।মিছিলে নেতৃত্ব দেন বিজেপি খোয়াই জেলা সভাপতি সমীর কুমার দাস, প্রদেশ সহ-সভাপতি তাপস মজুমদার সহ দলীয় নেতৃত্ব। জেলা সভাপতি সমীর দাসের দাবি, উন্নয়ন ও ঐক্যের ভিত্তিতে খোয়াই জেলার ১০০ শতাংশ আসনেই জয় পাবে এনডিএ। মনোনয়ন পর্ব শেষ হতেই এলাকায় জোরদার হয়েছে নির্বাচনী প্রচার।
#dharmanagar #kanchanpur #panisagar #Kadamtala #kailashahar #churaibari #BreakingNews #khowai #agartala #tripura