ঊনকোটি জেলায় ৪০ কোটিরও বেশি টাকার উন্নয়ন প্রকল্প, ২১টি প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন মুখ্যমন্ত্রীর !!
ঊনকোটি জেলার কুমারঘাট, পেঁচারথল, কৈলাশহর ও ফটিকরায়-সহ বিভিন্ন এলাকায় ৪০ কোটিরও বেশি টাকা ব্যয়ে ২১টি সরকারি প্রকল্পের ফলক উন্মোচন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা।
সফরকালে ফটিকরায়ের গোকুলনগর ও রাজনগরে চারটি বাড়ি পরিদর্শন করে প্রধানমন্ত্রী আবাস যোজনার সুবিধা খতিয়ে দেখেন তিনি। কুমারঘাটের গীতাঞ্জলি অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাজ্য সরকারের উন্নয়নমূলক কাজ তুলে ধরার পাশাপাশি বিরোধীদের নিশানা করেন মুখ্যমন্ত্রী।
এদিন তিনি স্বসহায়ক গোষ্ঠীর মহিলাদের স্টল পরিদর্শন করেন এবং সমাজকল্যাণ দপ্তরের সুবিধাভোগীদের হাতে শংসাপত্র তুলে দেন। আগামী বুধবার থেকে কুমারঘাট মহকুমা হাসপাতালে নতুন অপারেশন থিয়েটার চালু হওয়ার কথা রয়েছে।
#dharmanagar #kanchanpur #panisagar #Kadamtala #kailashahar #churaibari #BreakingNews #khowai #agartala #tripura