৬৫ ফুটের স্বর্ণশিখর মণ্ডপ, ১০ লক্ষ টাকার বাজেট—বড় ক্লাবকে টেক্কা দিতে প্রস্তুত ফটিকরায়ের মশাউলী সানরাইজ ক্লাব!
শারদীয় দুর্গাপুজো উপলক্ষে ফটিকরায়ের মশাউলী সানরাইজ ক্লাবের প্রস্তুতি তুঙ্গে। এবছর ৩৫তম বর্ষে পা রাখছে ক্লাবের দুর্গোৎসব। প্রায় ১০ লক্ষ টাকা বাজেটে তৈরি হচ্ছে ৬৫ ফুট উচ্চতা ও ৪৫ ফুট প্রস্থের ‘স্বর্ণশিখর’ থিমের মণ্ডপ।মণ্ডপের পাশাপাশি থাকছে আকর্ষণীয় আলোকসজ্জা, প্রতিমা ও ঢাকের আয়োজন। পুজো উপলক্ষে দুস্থদের বস্ত্র বিতরণ, শিশুদের অঙ্কন প্রতিযোগিতা ও অন্নভোগের ব্যবস্থাও করেছে ক্লাব কর্তৃপক্ষ। পঞ্চমীর দিন মণ্ডপের উদ্বোধন হওয়ার কথা। ব্যতিক্রমী আয়োজনের মধ্য দিয়ে দর্শনার্থীদের নজর কাড়তে আশাবাদী সানরাইজ ক্লাব ।
#dharmanagar #kanchanpur #panisagar #Kadamtala #kailashahar #churaibari #BreakingNews #khowai #agartala #tripura