ভিলেজ কাউন্সিল নির্বাচনে খোয়াইয়ে বাম প্রার্থীদের মনোনয়ন ছিঁড়ে ফেলার অভিযোগ। ।।
এডিসি ভিলেজ কমিটি নির্বাচনের মনোনয়নের শেষ দিনে খোয়াইয়ের পদ্মবিল ও তুলাশিখর আরডি ব্লকে বাম প্রার্থীদের ওপর হামলা এবং মনোনয়নপত্র ছিঁড়ে ফেলার অভিযোগ তুলল সিপিআই(এম)।
খোয়াই জেলা সিপিআই(এম) কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে জেলা সম্পাদক পদ্ম কুমার দেববর্মার অভিযোগ, শাসকজোটের দুষ্কৃতীরা বাম প্রার্থীদের ঘিরে ধরে হামলা চালায় এবং মনোনয়নপত্র ছিনিয়ে ছিঁড়ে ফেলে। ফলে অনেক প্রার্থী মনোনয়ন জমা দিতে পারেননি।প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছে বামেরা। ইতিমধ্যেই জেলা শাসক ও পুলিশ সুপারকে লিখিতভাবে বিষয়টি জানানো হয়েছে বলে দাবি।
পাশাপাশি, স্ক্রুটিনির দিন প্রার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য পুলিশি সুরক্ষার জোরালো দাবি জানিয়েছে সিপিআই(এম)।
#dharmanagar #kanchanpur #panisagar #Kadamtala #kailashahar #churaibari #BreakingNews #khowai #agartala #tripura