#নজরে_মাথাভাঙা:ভেলাকোপায় চলন্ত বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ, জখম চালক-সহ একাধিক যাত্রী।
#বিস্তারিত: শিলিগুড়িগামী যাত্রীবাহী বেসরকারি বাসের সঙ্গে মাথাভাঙ্গাগামী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে জখম হলেন বাসচালক-সহ একাধিক যাত্রী। শুক্রবার সকালে কোচবিহার জেলার ভেলাকোপায় রাজ্য সড়কে এই দুর্ঘটনাটি ঘটে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, নির্দিষ্ট সময়ে শিলিগুড়িগামী যাত্রীবোঝাই বাসটি ওই রাজ্য সড়ক ধরে যাচ্ছিল। বিপরীত দিক থেকে আসা মাথাভাঙ্গাগামী একটি ট্রাকের সঙ্গে বাসটির মুখোমুখি ধাক্কা লাগে। প্রবল সংঘর্ষের জেরে বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। দুর্ঘটনার জেরে বাসচালক-সহ বেশ কয়েকজন যাত্রী জখম হন।
স্থানীয় বাসিন্দারা প্রথমে ঘটনাস্থলে ছুটে আসেন এবং জখমদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন। খবর পেয়ে পুলিশও ঘটনাস্থলে পৌঁছয়। দুর্ঘটনার জেরে কিছুক্ষণের জন্য ওই রাজ্য সড়কে যান চলাচল ব্যাহত হয়।