#নজরে_ধূপগুড়ি: অন্নপূর্ণা ভাণ্ডারের দাবিতে পথ অবরোধ,
অন্নপূর্ণা ভাণ্ডারের বকেয়া টাকার দাবিতে মহিলাদের বিক্ষোভ আন্দোলনকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়াল ধূপগুড়িতে। শুক্রবার ধূপগুড়ি সমষ্টি উন্নয়ন আধিকারিক -এর অফিসে দীর্ঘক্ষণ বিক্ষোভ প্রদর্শন করেন উপভোক্তারা। তবে দীর্ঘ সময় পেরিয়ে গেলেও কোনও আধিকারিকের দেখা না মেলায় ক্ষোভ উগরে দেন আন্দোলনকারীরা। এর পরেই ধূপগুড়ি মসজিদ মোড় সংলগ্ন ধূপগুড়ি-ফালাকাটাগামী জাতীয় সড়ক অবরোধ করেন তাঁরা।
Mekliganj, Cooch Behar | Aug 21, 2026