#কোচবিহারের রাজপথে রাষ্ট্র বাঁচাও সংকল্প যাত্রা করলো অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ।
বিস্তারিত: ছাত্র আন্দোলনকে ব্যবহার করে দেশবিরোধী কার্যকলাপের বিরুদ্ধে, কলকাতায় সাংবাদিক নিগ্রহের প্রতিবাদে এবং পাঞ্জাব-কেরালা, কর্নাটকে বিভিন্ন পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় দোষীদের শাস্তির দাবীতে জাতীয়তাবাদী ছাত্র-যুব, শিক্ষক-শিক্ষাকর্মী সকলের ডাকে কোচবিহারের রাজপথে রাষ্ট্র বাঁচাও সংকল্প যাত্রা করলো অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ। শুক্রবার দুপুরে কুচবিহার জেঙ্কিনস স্কুলের সামনে থেকে প্রতিবাদ মিছিল বের করে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের সদস্যরা এবং কোচবিহারের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করে তারা কোচবিহার সাগরদিঘী সংলগ্ন ক্ষুদিরাম স্কয়ারের সামনে পথসভা করেন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তারা কি জানাচ্ছেন শুনুন বিস্তারিত।
Mekliganj, Cooch Behar | Aug 1, 2026