#নজরে_কোচবিহার:সোশ্যাল মিডিয়ায় রাজবংশী সম্প্রদায়ের মা-বোনেদের নিয়ে কুরুচিকর মন্তব্যের অভিযোগ।অভিযুক্ত কনটেন্ট ক্রিয়েটরদের চিহ্নিত করে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কোচবিহার জেলা পুলিশ সুপারের দপ্তর ঘেরাও করল মা ভবানী সেন্ট্রাল কমিটি।
শুক্রবার দুপুরে সংগঠনের নেতৃত্ব ও কর্মীরা পুলিশ সুপারের দপ্তরের সামনে বিক্ষোভ দেখান। পরিস্থিতি সামাল দিতে মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী এবং ব্যারিকেড দিয়ে বিক্ষোভকারীদের আটকে রাখা হয়।
সংগঠনের দাবি, অবিলম্বে অভিযুক্তদের চিহ্নিত করে আইনি ব্যবস্থা নিতে হবে। অন্যথায় আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা।