Public App Logo
Profile Picture

Mekhlganj Times

@mekhliganjnews
118185Followers
33Following
আমরা ফুল,আমরা চিঙ্গারি”যুবতীদের আত্মরক্ষার কৌশল শেখাতে সম্মেলন ABVP-র।
সাংবাদিকদের যা যা বললেন দিলীপ ঘোষ.......
ভোটার তালিকা থেকে বাদ পড়া বৈধ ভোটারদের নাম ফেরানোর দাবিতে মোথাবাড়িতে মিনাক্ষীর সভা।
রণক্ষেত্র মুকুন্দপুরের চলচ্চিত্র শিক্ষাঙ্গন! SRFTI-এর অডিটোরিয়ামে ‘বহিরাগতদের’ উস্কানিমূলক ভাষণের অভিযোগ, পুলিশ মোতায়েন সত্ত্বেও র*ক্তক্ষয়ী সং*ঘর্ষে আহত একাধিক পড়ুয়া ও শিক্ষক।

বিস্তারিত:রবিবার কলকাতার মুকুন্দপুরে অবস্থিত সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট (SRFTI) চত্বর এক নজিরবিহীন ও র*ক্তক্ষয়ী সং*ঘর্ষের সাক্ষী হলো । প্রতিষ্ঠানের অডিটোরিয়ামে আয়োজিত একটি বহিরাগত সংগঠনের অনুষ্ঠানকে কেন্দ্র করে শুরু হওয়া রাজনৈতিক বাকবিতণ্ডা চরম আকার নেয়, যা পরবর্তীতে পুলিশ বাহিনীর উপস্থিতিতেই র*ক্তক্ষয়ী সং*ঘর্ষ ও মারা*মারিতে রূপ নেয় । পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হলেও দীর্ঘক্ষণ ক্যাম্পাস জুড়ে উত্তেজনা বজায় থাকে।
রবিবার বেলা ১২টা থেকে বিকেল ৪টে পর্যন্ত প্রতিষ্ঠানের মূল অডিটোরিয়াম বা সভাঘরটি ভাড়া নিয়েছিল ‘অখিল ভারতীয় গ্রাহক পঞ্চায়েত’ নামের একটি সংগঠন। অভিযোগ, সেই অনুষ্ঠান চলাকালীন মঞ্চ থেকে কিছু ব্যক্তি অত্যন্ত উগ্র ও রাজনৈতিক উস্কানিমূলক ভাষণ দিচ্ছিলেন  ক্যাম্পাসের সাধারণ পড়ুয়ারা এর তীব্র প্রতিবাদ জানান এবং প্রশ্ন তোলেন যে কেন একটি প্রথম সারির জাতীয় চলচ্চিত্র শিক্ষা প্রতিষ্ঠানের ভেতর এই ধরনের উস্কানিমূলক রাজনৈতিক প্রচার চালানো হচ্ছে।
ঘটনার পর উত্তেজনা চরম মাত্রায় পৌঁছালে ক্ষুব্ধ পড়ুয়ারা SRFTI-এর প্রধান ফটক বা গেট আটকে ভেতরে অবস্থান বিক্ষোভ ও 'গো ব্যাক' স্লোগান দিতে শুরু করেন । অন্য দিকে, গেটের বাইরে জড়ো হয়ে পাল্টা 'জয় শ্রী রাম' স্লোগান দিতে থাকেন অখিল ভারতীয় গ্রাহক পঞ্চায়েতের সদস্যরা । তাঁদের অভিযোগ, সংগঠনের বেশ কিছু সদস্যকে পড়ুয়ারা ভেতরে আটকে রেখেছেন এবং তাঁদের নিরাপদে বের করতে না দিলে তাঁরা আরও লোক নিয়ে আসবেন।ঘটনাস্থলে পূর্ব যাদবপুর থানার বিশাল পুলিশ বাহিনী উপস্থিত হয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে । গেটের বাইরে ও ভেতরে পুলিশি ব্যারিকেড তৈরি করা হয়েছে এবং আহত শিক্ষার্থীদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে
<nis:link nis:type=tag nis:id=নজরে_মেখলিগঞ্জ:ট্রাইবেকারে nis:value=নজরে_মেখলিগঞ্জ:ট্রাইবেকারে nis:enabled=true nis:link/> ৪-২ গোলে রানিরহাটকে হারিয়ে জয়ী জামালদহ। ম্যান অফ দ্যা ম্যাচ হয়েছেন বিক্রম বর্মন।

<nis:link nis:type=tag nis:id=বিস্তারিত: nis:value=বিস্তারিত: nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=মেখলিগঞ্জ nis:value=মেখলিগঞ্জ nis:enabled=true nis:link/> বিধানসভা <nis:link nis:type=tag nis:id=mla nis:value=MLA nis:enabled=true nis:link/> কাপ ফুটবল প্রতিযোগিতার দ্বিতীয় খেলায় জয় পেল জামালদহ অঞ্চল। রবিবার জামালদহ তুলসীদেবী হাইস্কুলের মাঠে রানিরহাট অঞ্চলের বিরুদ্ধে ম্যাচে নির্ধারিত সময়ের খেলায় সমতা থাকার পর ট্রাইবেকারে ৪-২ গোলে জয়ী হয় জামালদহ অঞ্চল। ম্যান অব দা ম্যাচ হয়েছেন বিক্রম বর্মন।ট্রফি তুলে দেন জামালদহ গ্রাম পঞ্চায়েতের প্রধান জবা বর্মন। সাথে উপস্থিত ছিলেন বিজেপির নেতৃত্বরা।
কোচবিহার রাসমেলার মাঠে প্রকাশ্য সমাবেশে বক্তব্য রাখছেন SUCI কমিউনিস্ট দলের রাজ্য সম্পাদক চন্ডীদাস ভট্টাচার্য
মুর্শিদাবাদে ৭ এমএম পিস্তল ও কার্তুজসহ গ্রেফতার ১, তদন্তে পুলিশ
শ্রীরামপুর যাওয়ার পথে হামলার অভিযোগ,ভবানীভবনে অভিযোগ জানাতে গিয়ে বাধার মুখে কুণাল ঘোষ!
চাকরি দেওয়ার নাম করে প্রতারণার অভিযোগ,গ্রেফতার প্রাক্তন হুগলি জেলা পরিষদ সদস্য টুম্পা মেটে

বিস্তারিত <nis:link nis:type=tag nis:id=রিষড়া: nis:value=রিষড়া: nis:enabled=true nis:link/> চাকরি দেওয়ার নাম করে টাকা নেওয়া এবং প্রতারণার অভিযোগে গ্রেফতার হলেন তৃণমূল কংগ্রেসের প্রাক্তন হুগলি জেলা পরিষদ সদস্য টুম্পা মেটে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, রিষড়া এলাকা থেকে তাঁকে গ্রেফতার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে অভিযোগ, চাকরি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে একাধিক ব্যক্তির কাছ থেকে মোটা অঙ্কের টাকা নেওয়া হয়েছিল।অভিযোগকারীদের দাবি, সরকারি চাকরি পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে টুম্পা মেটে তাঁদের কাছ থেকে টাকা নিয়েছিলেন। পরবর্তীতে প্রতিশ্রুতি অনুযায়ী চাকরি না হওয়ায় তাঁরা টাকা ফেরতের দাবি করেন। বিষয়টি নিয়ে অভিযোগ দায়ের হওয়ার পর তদন্তে নামে পুলিশ।তদন্তের পর রিষড়া এলাকা থেকে টুম্পা মেটেকে গ্রেফতার করা হয়। এই ঘটনায় আরও কেউ জড়িত রয়েছেন কি না, কিংবা চাকরি দেওয়ার নামে মোট কত টাকা নেওয়া হয়েছিল—তা খতিয়ে দেখছে পুলিশ। অভিযুক্তের সঙ্গে আর কারও যোগাযোগ ছিল কি না, সেই বিষয়টিও তদন্তের আওতায় রয়েছে।অন্যদিকে, গ্রেফতারের পর নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে মুখ খুলেছেন টুম্পা মেটে। তাঁর দাবি, “সারা বাংলায় যেভাবে চক্রান্ত চালাচ্ছে নতুন সরকার, তারই শিকার হতে হলো আমাকে।” অর্থাৎ, তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগকে তিনি রাজনৈতিক চক্রান্ত বলে দাবি করেছেন।তবে পুলিশের তরফে তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্ত চলছে। অভিযোগের সত্যতা, টাকা লেনদেনের বিষয় এবং প্রতারণার অভিযোগের সঙ্গে তাঁর সরাসরি যোগ কতটা—তা তদন্ত শেষ হলেই স্পষ্ট হবে। ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলেও শুরু হয়েছে আলোচনা।
সাংবাদিকদের প্রশ্নে যা যা বললেন দিলীপ ঘোষ........
<nis:link nis:type=tag nis:id=কোচবিহার nis:value=কোচবিহার nis:enabled=true nis:link/> রাসমেলা ময়দানে অনুষ্ঠিত হলো <nis:link nis:type=tag nis:id=aimss-এর nis:value=AIMSS-এর nis:enabled=true nis:link/> ৮ম রাজ্য সম্মেলন।
<nis:link nis:type=tag nis:id=নজরে_কোচবিহার:প্রশিত nis:value=নজরে_কোচবিহার:প্রশিত nis:enabled=true nis:link/> বর্মন মব -লিঞ্চি়ং-র স্বীকার!দোষীদের গ্রেপ্তারের দাবীতে ঘোকসাডাঙ্গা থানা ঘেরাও কর্মসূচি সারাভারত কৃষকসভার
কোচবিহারে সাংবাদিক সম্মেলনে যা বললেন নেতৃত্বরা।২৬ থেকে ২৭ সেপ্টেম্বর কোচবিহার শহরে অনুষ্ঠিত হতে যাচ্ছে অল ইন্ডিয়া মহিলা সাংস্কৃতিক সংগঠনের অষ্টম মহিলা রাজ্য সম্মেলন। ২৬ শে সেপ্টেম্বর বেলা 2.00 টায় প্রকাশ্য সমাবেশ অনুষ্ঠিত হবে কোচবিহার রাসমেলার মাঠে। এই উপলক্ষে কোচবিহারে অনুষ্ঠিত হলো সাংবাদিক সম্মেলন। উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সম্পাদিকা কল্পনা দত্ত ,কোচবিহার জেলা সম্পাদিকা নমিতা বর্মন সহ অন্যান্য নেতৃত্বরা
মিষ্টি প্রস্তুতকারী প্রতিষ্ঠানের স্বাস্থ্যবিধি,পরিচ্ছন্নতা বিষয়ক খাদ্য নিরাপত্তা প্রশিক্ষণ এবং FSSAI লাইসেন্স ও নিবন্ধন বিষয়ক আলোচনা।

বিস্তারিত:

Food Safety Training about Hygiene and Sanitation FSSAI license & registration of Sweet Manufacturing Units.
In presence of DM, Coochbehar, DMDC & OC (Health), Coochbehar and Food Safety Officers, Coochbehar ,

মিষ্টি প্রস্তুতকারক ও বিক্রেতাদের খাদ্য নিরাপত্তা সম্পর্কে সচেতন করার উদ্দেশ্যে প্রশিক্ষণে ব্যক্তিগত স্বাস্থ্যবিধি, কাঁচামালের নিরাপদ ব্যবহার, উৎপাদনস্থলের পরিচ্ছন্নতা এবং sanitation সম্পর্কে আলোচনা করা হয়।
প্রশিক্ষণের মূল বিষয়সমূহ:
খাদ্য প্রস্তুতকারীদের ব্যক্তিগত পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা এবং পরিষ্কার পোশাক, হেড কভার ও Apron ব্যবহার করা।খাবার তৈরির আগে ও পরে এবং টয়লেট ব্যবহারের পর সঠিকভাবে হাত ধোয়া।
অসুস্থ বা সংক্রামক রোগে আক্রান্ত কর্মীকে সরাসরি খাদ্য প্রস্তুতির কাজে না রাখা।
দুধ, ছানা, খোয়া, চিনি ও অন্যান্য কাঁচামাল নিরাপদ ও স্বাস্থ্যসম্মতভাবে সংরক্ষণ করা।কাঁচা ও প্রস্তুত খাবারের মধ্যে cross-contamination প্রতিরোধ করা।মিষ্টি তৈরির সরঞ্জাম, পাত্র, কাজের টেবিল ও অন্যান্য খাদ্য-সংস্পর্শকারী স্থান নিয়মিত পরিষ্কার ও স্যানিটাইজ করা।
উৎপাদনস্থলে পোকামাকড় ও ইঁদুর নিয়ন্ত্রণ এবং বর্জ্য যথাযথভাবে অপসারণ করা।
নিরাপদ ও পরীক্ষিত জল ব্যবহার করা এবং পানীয় জলের পাত্র পরিষ্কার রাখা।
প্রস্তুত মিষ্টি ঢেকে রাখা এবং উপযুক্ত তাপমাত্রায় সংরক্ষণ করা।অনুমোদিত খাদ্য সংযোজক ও রং নির্ধারিত সীমার মধ্যে ব্যবহার করা এবং অননুমোদিত রং/রাসায়নিক ব্যবহার না করা।পরিষ্কার-পরিচ্ছন্ন, স্বাস্থ্যসম্মত ও সুশৃঙ্খল পরিবেশে মিষ্টি উৎপাদনের মাধ্যমে ভোক্তার জন্য নিরাপদ ও মানসম্মত খাদ্য নিশ্চিত করা।
Fssai license/ registration সংক্রান্ত আলোচনা করা হয়েছে এদিন।
কলকাতা বিমানবন্দরে আবারো সোনা উদ্ধার ৭০ গ্রামের বেশি সোনা উদ্ধার আবার।

          <nis:link nis:type=tag nis:id=বিস্তারিত:কলকাতা nis:value=বিস্তারিত:কলকাতা nis:enabled=true nis:link/> বিমানবন্দরে আবারও সোনা উদ্ধার ৭০ গ্রামের বেশি সোনা উদ্ধার। ব্যাংকক থেকে রবিভূষণ তিওয়ারি কলকাতায় সোনা পাচার করার উদ্দেশ্যে সোনা নিয়ে আসে এমনকি বিমানবন্দরের বাইরে চলে আসে বিমান থেকে নেমে এর পরেই nscbi থানার পুলিশ আগে থেকে খবর পেয়েই তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করে পরবর্তী ক্ষেত্রে তার কাছ থেকে সোনা উদ্ধার হয়। গত সোমবার কলকাতা বিমানবন্দরে ৩০০ গ্রাম সোনা উদ্ধার হয়েছিল সেই ব্যক্তি ও ব্যাংকক থেকে পাচার করে কলকাতায় নিয়ে আসছিল তাকে পুলিশ কোথাও গ্রেফতার করে তার পরবর্তী ক্ষেত্রে জিজ্ঞাসাবাদ করেই তথ্য পায় রবিভূষণ তিওয়ারির এরপরেই পুলিশের পক্ষ থেকে এয়ারপোর্টে আগে থেকে উপস্থিত থাকে বিমানবন্দর থেকে বেরোতেই তাকে গ্রেফতার করে। এর পিছনে একটি বড়সড় চক্র কাজ করছে এমনটা পুলিশ জানতে পেরেছে অভিযুক্তদেরকে জিজ্ঞাসাবাদ করে। বেশ কিছু শুল্ক দপ্তরের আধিকারিকরা যোগসূত্র পাচ্ছে পুলিশ। এইভাবেই বিপুল পরিমাণ সোনা ব্যাংকক থেকে কলকাতায় পাচার করা হতো।
<nis:link nis:type=tag nis:id=নজরে_কোচবিহার:আদালতের nis:value=নজরে_কোচবিহার:আদালতের nis:enabled=true nis:link/> গুরুত্বপূর্ণ তথ্য বাইরে পাচারের অভিযোগে গ্রেফতার সিভিক ভলেন্টিয়ার। সেলিম রাব্বানীকে বৃহস্পতিবার কোচবিহার আদালতে পেশ করল কোতোয়ালি থানার পুলিশ।

বিস্তারিত: পুলিশ সূত্রে জানা গিয়েছে, কোচবিহার সদর আদালতের জিআর সেকশনে কর্মরত সেলিমকে বুধবার আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। সেখানে জেলা পুলিশ সুপার মনীষ জোশী-সহ উচ্চপদস্থ আধিকারিকরা দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করেন।পুলিশের দাবি, আদালতের গুরুত্বপূর্ণ তথ্য বাইরে পৌঁছে দেওয়ার পাশাপাশি ঘটনায় আর্থিক লেনদেনের যোগ রয়েছে কিনা, সেটিও খতিয়ে দেখা হচ্ছে। বুধবার রাতেই তাকে গ্রেফতার করা হয় বলে পুলিশ সূত্রে খবর।কীভাবে তথ্য বাইরে গেল এবং এর সঙ্গে আর কারা জড়িত, তা তদন্ত করে দেখছে কোতোয়ালি থানার পুলিশ। ঘটনাকে ঘিরে আদালত চত্বরে চাঞ্চল্য ছড়িয়েছে।
পশ্চিম সিকিমে ফের ধসের তাণ্ডব! বিপদসীমায় একাধিক বাড়ি, আতঙ্কে বাসিন্দারা
কোচবিহার সফরে এসে পৌঁছলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।কোচবিহার বিমানবন্দরে নেমে সোজা ঐতিহ্যবাহী মদনমোহন মন্দিরে পুজো দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এরপর তিনি সোজা রবীন্দ্রভবনের প্রশাসনের যোগ দিতে যান।
কোচবিহার সফরে এসে পৌঁছলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।মদনমোহন মন্দিরে পুজো দিয়ে কি জানাচ্ছেন তিনি শুনুন...
এক জন পাবে অন্যজন পাবেনা,এটা কেন! বন্ধ করে দেওয়া হউক অন্নপূর্ণা।কান্নায় ভেঙে পড়লেন মহিলা।

<nis:link nis:type=tag nis:id=বিস্তারিত:মালদা: nis:value=বিস্তারিত:মালদা: nis:enabled=true nis:link/>

অন্নপূর্ণার টাকা না পেয়ে বিডিও অফিস ঘেরাও, বিক্ষোভ শতাধিক মহিলার অন্নপূর্ণা যোজনার টাকা না পাওয়ার অভিযোগে সোমবার গাজোল বিডিও অফিসে বিক্ষোভ দেখালেন শতাধিক মহিলা। এবার অফিসের বাইরে নয়, সরাসরি বিডিওর চেম্বার ঘেরাও করে বিক্ষোভে সামিল হন তাঁরা। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছন গাজোল থানার আইসি কৌশিক ভট্টাচার্য ও মহিলা পুলিশকর্মীরা।
বিক্ষোভকারী এক বৃদ্ধা কান্নায় ভেঙে পড়ে অভিযোগ করেন, অন্নপূর্ণা যোজনার টাকা না পাওয়ায় সংসারে অশান্তি বাড়ছে। স্বামী মারা গিয়েছেন, একমাত্র রোজগেরে ছেলেও নেই। নিজের সন্তান ও অনাথ নাতি-নাতনিদের নিয়ে চরম সমস্যায় দিন কাটছে তাঁর।
দেওতলা এলাকার রিজিয়া সুলতানার অভিযোগ, আগে মাসে দেড় হাজার টাকা পেতেন। নতুন ব্যবস্থায় একবার ৩ হাজার টাকা পেলেও গত তিন মাস ধরে আর টাকা পাননি। দ্রুত টাকা দেওয়ার দাবি জানান তিনি।
বিক্ষোভকারীদের আশ্বস্ত করে বিডিও সুমন ঘোষ জানান, যোগ্য প্রত্যেক মহিলাকে টাকা দেওয়ার জন্য প্রশাসনের তরফে ব্যবস্থা নেওয়া হয়েছে। জুলাই মাসের টাকা ১৭ সেপ্টেম্বর থেকে ছাড়া শুরু হয়েছে এবং সমস্ত টাকা ছাড়তে আরও প্রায় দু’সপ্তাহ সময় লাগবে। যাঁদের ভেরিফিকেশন হয়নি, তাঁদের যাচাইয়ের কাজ চলছে। প্রয়োজনে ফের আবেদন করার পর বাড়ি বাড়ি সমীক্ষা করা হবে বলেও জানান তিনি।এদিন বিক্ষোভ সাময়িকভাবে শান্ত হলেও আগামী সোমবারের মধ্যে টাকা না পেলে ফের বিডিও অফিস ঘেরাওয়ের হুঁশিয়ারি দিয়েছেন মহিলারা।
<nis:link nis:type=tag nis:id=নজরে_মেখলিগঞ্জ:উছলপুকুরিতে nis:value=নজরে_মেখলিগঞ্জ:উছলপুকুরিতে nis:enabled=true nis:link/> স্বচ্ছ ভারত অভিযান কর্মসূচি পালন করা হলো উছলপুকুরি গ্রাম পঞ্চায়েত দপ্তরে তরফে
বৈজ্ঞানিক চা চাষ ও বাগান ব্যবস্থাপনা বিষয়ক ৩ দিনের আবাসিক প্রশিক্ষণ কর্মসূচি 

<nis:link nis:type=tag nis:id=বিস্তারিত: nis:value=বিস্তারিত: nis:enabled=true nis:link/> Tea Research Association (TRA), নাগরাকাটা-এ শুরু হয়েছে ক্ষুদ্র চা চাষীদের জন্য “Training Programme on Scientific Tea Cultivation & Field Management for Small Tea Growers”।

🛑কোচবিহার জেলা ক্ষুদ্র চা চাষি সমিতির সভাপতি আবু বক্কর সিদ্দিক বলেন এই ৩ দিনের আবাসিক প্রশিক্ষণ কর্মসূচিতে কোচবিহার জেলা ক্ষুদ্র চা চাষী সমিতি (CDSTA)-এর ২৬ জন সদস্য অংশগ্রহণ করেছেন।

🛑<nis:link nis:type=tag nis:id=প্রশিক্ষণের_মূল_লক্ষ্য:— nis:value=প্রশিক্ষণের_মূল_লক্ষ্য:— nis:enabled=true nis:link/>
• বৈজ্ঞানিক পদ্ধতিতে চা চাষ সম্পর্কে জ্ঞান বৃদ্ধি
• আধুনিক বাগান ব্যবস্থাপনা সম্পর্কে প্রশিক্ষণ
• চা গাছের পরিচর্যা ও উৎপাদনশীলতা বৃদ্ধি
• উন্নত মানের চা পাতা উৎপাদনের কৌশল সম্পর্কে ধারণা
• ক্ষুদ্র চা চাষীদের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি

 🛑এই প্রশিক্ষণ কর্মসূচিতে Tea Board India-এর আর্থিক সহায়তা রয়েছে এবং প্রশিক্ষণটি Tea Research Association (TRA), নাগরাকাটা-এর মাধ্যমে পরিচালিত হচ্ছে।কোচবিহারের ক্ষুদ্র চা চাষীদের বৈজ্ঞানিক চা চাষে আরও দক্ষ ও সমৃদ্ধ করে তোলার লক্ষ্যে এই উদ্যোগ একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

(আয়োজক - কোচবিহার জেলা ক্ষুদ্র চা চাষী সমিতি (CDSTA)চা চাষীর উন্নয়ন • উন্নত চা উৎপাদন • সমৃদ্ধ ভবিষ্যৎ)
MLA CUP 2026 মেখলিগঞ্জের জামালদহে মাঠ পরিদর্শনে বিজেপির নেতৃত্বরা।
<nis:link nis:type=tag nis:id=নজরে_মেখলিগঞ্জ: nis:value=নজরে_মেখলিগঞ্জ: nis:enabled=true nis:link/> উছলপুকুরিতে লোকশিল্পীদের নিয়ে বৈঠক। যা বললেন শিল্পীরা.....
<nis:link nis:type=tag nis:id=নজরে_মেখলিগঞ্জ:জামালদহের nis:value=নজরে_মেখলিগঞ্জ:জামালদহের nis:enabled=true nis:link/> টিকাভিজা সেতুতে বিপদে সিমেন্ট বোঝাই ট্রাক, অল্পের জন্য রক্ষা পেলেন দু’জন।