
Bengal icon news অন্নপূর্ণা টাকা দিয়ে মানব সেবা করল প্রত্যন্ত গ্রামের গৃহবধূ। দক্ষিণ 24 পরগনা জেলার ফেজারগঞ্জের অমরাবতী গ্রামের বাসিন্দা ২৭ বছরের শংকরী প্রধান প্রামানিক। তিনি অক্টোবর ও নভেম্বর মাছের পশ্চিমবঙ্গ সরকারের অন্নপূর্ণা যোজনা টাকা পেয়েছেন, তিনি এই টাকা দিয়ে দুস্থ মানুষদের জন্য জামা কাপড় ও খাবার কিনে দেন পাশাপাশি ভবঘুরেদের জন্য জামা কাপড় খাবার কিনে দেন। প্রথম মাসে ৫ জন ও দ্বিতীয় মাসে ৫ জন সব মোট ১০ জনকে খাবার ও জামাকাপড় তুলে দেন। তবে শুধু অন্নপূর্ণা যোজনা টাকাতে হয়নি, পরিবারের কিছু টাকা লাগিয়ে এই কাজ করেন তিনি । শঙ্করী প্রধান প্রামানিক বলেন আমি আগে পথে যেতে যেতে দেখতাম দুস্থ ও ভবঘুরে অসহায় মানুষদের।আমার মন কাঁদতো। এদের জন্য মনে মনে কিছু করার ইচ্ছা যাকতো কিন্তু স্বাদ থাকলেও অর্থ ছিল না। তারপরে পশ্চিমবঙ্গ সরকারের অন্নপূর্ণা যোজনা টাকা পাই সেই টাকা দিয়ে এদের জন্য কিছু করার ভাবনা আমার মাথায় আসে। এরপরে আমি কিছু খাওয়ার ও জামাকাপড় নিয়ে ওদের কাছে পৌঁছে দিই।আমার স্বামী সুরজিৎ প্রামাণিক আমাকে খুব সহযোগিতা করেছে। আগামী দিনে এইভাবে অন্নপূর্ণা যোজনা টাকা নিয়ে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে চাই।পাশাপাশি আরও কিছু সাহায্য পেলে ওদের পাশে আরও বেশী করে দাঁড়াতে পারবো