*ডিডি বাংলা-র "ক্ষেত খামারে বাজিমাত" প্রতিযোগিতায় উত্তর ২৪ পরগনার হাবরাকে হারিয়ে প্রথম স্থান অধিকার করল নামখানা ব্লক!*
অমিত মণ্ডল, নামখানা:
কৃষি ও গ্রামীণ উন্নয়নের ক্ষেত্রে গোটা রাজ্যে ফের নিজেদের মুকুটে এক নতুন উজ্জ্বল পালক যুক্ত করল দক্ষিণ ২৪ পরগনার নামখানা ব্লক। ডিডি বাংলা নিউজ চ্যানেলের অত্যন্ত জনপ্রিয় রিয়েলিটি শো ও আলোচনাভিত্তিক অনুষ্ঠান "ক্ষেত খামারে বাজিমাত"-এ হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর উত্তর ২৪ পরগনার হাবরা ব্লক কোণঠাসা করে প্রথম স্থান অধিকার করেছে নামখানা ব্লক। সম্প্রচারিত এই প্রতিযোগিতায় নামখানার জয়জয়কার হওয়ায় খুশি এলাকার কৃষক মহল থেকে শুরু করে সাধারণ মানুষ।
কৃষি প্রযুক্তির সঠিক ব্যবহার, জৈব চাষ এবং সুন্দরবনের প্রতিকূল পরিবেশকে জয় করে কৃষিক্ষেত্রে নানামুখী সাফল্যের দিকটি এই প্রতিযোগিতায় তুলে ধরেছিলেন নামখানার প্রতিনিধিরা।
এই গৌরবময় সাফল্যে নামখানার পক্ষ থেকে সফলভাবে অংশগ্রহণ করেছিলেন এবং বিচারকদের মন জয় করেছিলেন সুরজিৎ জানা (ডিরেক্টর, নামখানা অর্গানিক FPC),প্রদোষ কুমার মণ্ডল (সদস্য, নামখানা অর্গানিক FPC),নমিতা জানা ঘোড়াই(সদস্য, নামখানা অর্গানিক FPC)
নামখানা অর্গানিক এফপিসি (FPC)-র এই প্রতিনিধি দল তাদের সুচিন্তিত মতামত ও চাষবাসের অভিনব কায়দা সকলের সামনে তুলে ধরে প্রতিযোগিতায় সেরার সেরা স্থান অর্জন করে।