অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের (FD) ফিক্সড ডিপোজিট ভাঙতে চেয়েছিলেন সভাপতি কল্যাণ চৌবে। কিন্তু প্রফুল্ল প্যাটেলের তীব্র বিরোধিতায় FD ভাঙা হল না। ঘটনাটি ঘটেছে গতকাল AIFF স্পেশাল AGM এ।
প্রসঙ্গত, ব্রাজিল, উরুগুয়ে, পানামা ম্যাচ করতে গিয়ে নাকি কোটি কোটি টাকার ক্ষতি হয়েছে। AIFF এর একটি সূত্র থেকে জানা গেল, ক্ষতির পরিমান নাকি ৫০ কোটি টাকা ছাড়িয়ে গিয়েছে। গতকাল, ভার্চুয়াল বৈঠকে ফেডারেশনের FD ভাঙার প্রস্তাব দেন সভাপতি কল্যাণ চৌবে। তিনি বলেন, পরে FD এর টাকা ফিরিয়ে দেওয়া যাবে। কল্যাণের প্রস্তাবের তীব্র বিরোধিতা করেন প্রফুল্ল প্যাটেল। তিনি তখন বলেন, ম্যাচ হয়েছে ভালো কথা। কিন্তু তার জন্য ফেডারেশন আর্থিক খারাপ জায়গায় যাবে কেন? তাছাড়া ম্যাচ তো হয়ে গিয়েছে। এখন কোন স্পনসর টাকা দেবে? প্রফুল্ল প্যাটেলকে সমর্থন করে ফেডারেশনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এন হ্যারিস বলেন, আগে কার্যনির্বাহী কমিটিতে সিদ্ধান্ত হয়েছিল, কোনও অবস্থায় FD ভাঙা যাবে না। তাহলে এখন FD ভাঙার প্রসঙ্গ উঠছে কেন? সব শেষে FD না ভাঙার সিদ্ধান্ত নেওয়া হয়।
#insidesportsbangla #AllIndiaFootballFederation #hilights #everyone