সমাজের নিপিড়িত ও লাঞ্ছিত মানুষের উন্নয়নের লক্ষ্যে কাজ করার আহ্বান মালি সমাজের সভায়
শিলচর । ১ নভেম্বর।
শিলচর আহম্বেদকর ভবনে কাছাড় জেলা মালী সমাজের এক গুরুত্বপূর্ণ কার্যকরী সভা অনুষ্ঠিত হয় রবিবার বেলা ১১ ঘটিকায় । জেলা সভাপতি রন্টু মালাকারের পৌরহিত্যে অনুষ্ঠিত সভায়, সব বক্তাই পিছিয়ে পড়া মালাকার সমাজের উন্নয়নের লক্ষ্যে কাজ করার অঙ্গীকারবদ্ধ হন। অর্থনৈতিক সামাজিক এবং রাজনৈতিকভাবে পিছিয়ে পড়া মালী সমাজ কে উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যাওয়াই হচ্ছে মালী সমাজের মূল লক্ষ্য এবং সেই লক্ষ্যে মালী সমাজের কর্মকর্তারা কাজ করে চলছে ।
আগামী দিনের পরিকল্পনা গ্রহণ বিগত দিনের কাজ কর্মের খতিয়ান এবং সুষ্ঠু রূপে একত্রিতভাবে সমাজকে সঠিক দিশা দেখানোর উদ্দেশ্যে যুবসমাজ এবং মহিলাদের এগিয়ে আসার আহ্বান জানানো হয়। শিক্ষিত বেকার যুবক-যুবতীকদের কর্মসংস্থান ও দক্ষতা উন্নয়নে বিশেষ কর্মসূচি আগামী দিনে হাতে নেওয়া হবে বলে এদিনের সবাই মত প্রকাশ করেন বিভিন্ন বক্তারা। কাছার জেলায় এপর্যন্ত মোট ১৩ টি আঞ্চলিক কমিটি গঠন করা হয়েছে এবং এই আঞ্চলিক কমিটির আগামী দিনের কর্মপন্থা এবং আগামী দিনে কিভাবে সমাজকে একত্রিত করে সমাজের উন্নয়নে কাজ করা যায় এ নিয়ে জেলা কমিটির কর্মকর্তাদের বিশেষ দায়িত্বভার অর্পণ করা হয় দিনের সভায়।
কালীপূজার পর থেকে এই কর্মসূচি হাতে নেওয়া হবে বলে এদিনের সভায় মত প্রকাশ করেন উপস্থিত কর্মকর্তারা।
এদিনের সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কাছাড় জেলা মালী সমাজের সহ-সভাপতি বিধান মালাকার, প্রীতম ফুলমালি, বিপ্লব মালাকার, নিখিল মালাকার, সাধারণ সম্পাদক মহিতোষ সিনহা, বিশ্বজিৎ মালাকার, সোমা মালাকার, বকুল মালাকার, ধনঞ্জয় মালাকার, আশুতোষ মালাকার, পার্থ মালাকার,নিরেন মালাকার,দুওয়ারিকা সেইনী সহ আঞ্চলিক কমিটির পদাধিকারীগণ যথাক্রমে বিধান মালাকার, বাদল মালাকার, অঞ্জন মালাকার ,অরিজিৎ মালাকার ,শর্মিষ্ঠা মালাকার ,বেবি ফুল মালী, বিশ্বজিৎ মালাকার, ধ্রুবজ্যোতি মালাকার সহ অন্যান্য কর্মকর্তারা।