কাটিগড়ায় চেকিংয়ের নামে যানজট, ক্ষোভ প্রকাশ বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থের
কাটিগড়ায় চেকিংয়ের নামে দীর্ঘক্ষণ যানজট সৃষ্টি হওয়ায় ছাত্রছাত্রী, রোগী, অফিসযাত্রীসহ সাধারণ মানুষের দুর্ভোগ নিয়ে সরব হলেন কাটিগড়ার বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ।
এ বিষয়ে অসমের মুখ্যমন্ত্রী ডঃ হিমন্ত বিশ্ব শর্মার দৃষ্টি আকর্ষণ করার পাশাপাশি কাছাড়ের জেলাশাসককে ঘটনার তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন বলে জানান তিনি। আইনশৃঙ্খলা রক্ষার নামে সাধারণ মানুষকে হয়রানি কোনোভাবেই বরদাস্ত করা হবে না বলেও স্পষ্ট করেন বিধায়ক।