সোনাই-মোহনপুর আঞ্চলিকের তিনটি ছবাহী মাদ্রাসা পরিদর্শন বোর্ড কর্তৃপক্ষের
গত ৩ নভেম্বর ২০২৬ ইং তারিখে ছুন্নী ইসলামী প্রাথমিক মাদ্রাসা পরীক্ষা বোর্ডের অধীন ১৮ নং সোনাই-মোহনপুর আঞ্চলিকের তিনটি ছবাহী মাদ্রাসা পরিদর্শন করেন বোর্ড কর্তৃপক্ষ।
পরিদর্শন করা মাদ্রাসাগুলি হলো উত্তর মোহনপুর হানাফিয়া ছবাহী মাদ্রাসা, উত্তর মোহনপুর সিদ্দিকীয়া ছবাহী মাদ্রাসা এবং উত্তর মোহনপুর পুরাতন মসজিদ ছবাহী মাদ্রাসা।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বোর্ডের সহ-সভাপতি ক্বারী মাওলানা নাজিম উদ্দীন ও সাধারণ সম্পাদক মাওলানা একে এম রাগীব খান। বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদ্রাসাগুলির পরিদর্শন কার্যক্রম আগামী দিনেও অব্যাহত থাকবে।