ছুন্নী ইসলামী প্রাথমিক মাদ্রাসা পরীক্ষা বোর্ডের উদ্যোগে ১৩ নং আঞ্চলিকের তিনটি ছবাহী মাদ্রাসা পরিদর্শন
আজ ৪ নভেম্বর ২০২৬ ইং তারিখে ছুন্নী ইসলামী প্রাথমিক মাদ্রাসা পরীক্ষা বোর্ডের অধীন ১৩ নং আঞ্চলিক (রাহাতপুর-শ্রীকোনা সমষ্টি)-এর তিনটি ছবাহী মাদ্রাসা পরিদর্শন করা হয়। পরিদর্শন করা মাদ্রাসাগুলি হলো— মোহাম্মদীয়া ছবাহী মাদ্রাসা, রাহাতপুর নতুন জামে মসজিদ ছবাহী মাদ্রাসা এবং ইন্দ্রগড় জামে মসজিদ ছবাহী মাদ্রাসা। বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদ্রাসা পরিদর্শনের এই ধারাবাহিক কার্যক্রম আগামী দিনেও অব্যাহত থাকবে।