হুড়া: দাঁড়িয়ে থাকা ডাম্পারের টায়ার খুলে নিয়ে গেল চোর, ঘটনায় চাঞ্চল্য হুড়া থানার মঙ্গলপুর এলাকায়
Hura, Purulia | Aug 30, 2026 দাঁড়িয়ে থাকা ডাম্পারের টায়ার খুলে নিয়ে গেল চোর। ঘটনায় চাঞ্চল্য হুড়া থানার মঙ্গলপুর এলাকায়। জানা গেছে, শনিবার রাত্রে মঙ্গলপুর গ্রামের একটি হোটেলের সামনে ডাম্পার দাঁড় করিয়ে খাওয়া-দাওয়া করতে যান চালক। সেই ফাঁকেই ডাম্পারের দুটি টায়ার খুলে নিয়ে যায় দুষ্কৃতীরা। রবিবার সন্ধ্যায় হোটেল মালিক প্রভু সিং হুড়া থানায় অভিযোগ করে বলেন, অন্য কোনো ডাম্পার চালকই এই চুরি করেছে। তাঁর অভিযোগের ভিত্তিতে হুড়া থানায় মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে বলে থানা