গৃহপালিত পশু ভেড়ার মৃত্যুতে শোকের ছায়া হতদরিদ্র পরিবারে।পরিবারের পাশে দাঁড়ান কাশীপুর বিধানসভার বিধায়ক কমলাকান্ত হাঁসদা। বড়রা অঞ্চলের কাদুড়ি গ্রামের নরেন সরেনের বাড়িতে ১৯ টি ভেড়া ছিল,শনিবার সন্ধ্যায় দেখে ৯ টি ভেড়া মারা গেছে এবং বাকী ভেড়া গুলো আহত। দিন মজুর নরেন সরেন, ৯ টি ভেড়া মরে যাওয়ায় দুশ্চিন্তায় পড়েছে।গ্রামবাসীরা জানান, কোনো বন্য প্রানীর কামড়েই ভেড়া গুলো মারা যায়।এইদিন রাত্রী সাড়ে আটটার সময় কাদুড়ি গ্রামে তাঁর বাড়িতে যান বিধায়ক কমলাকান্ত হাঁসদা।