হেমতাবাদ: কালিয়াগঞ্জে পুলিশের উদ্যোগে সচেতনতা মূলক শিবির অনুষ্ঠিত
বাল্য বিবাহ, সাইবার ক্রাইম-সহ শিশু ও নারী পাচার রুখতে সচেতনতা শিবিরের আয়োজন করা হল কালিয়াগঞ্জে। মঙ্গলবার পার্বতী সুন্দরী হাই স্কুলে। ওই স্কুলের, একাদশ ও দ্বাদশ শ্রেণির ছাত্রীদের এব্যাপারে সচেতন করা হয় সিআইডি ও কালিয়াগঞ্জ থানার তরফে। ছিলেন রাজ্যস্তরের সি আই ডি আধিকারিক কল্যাণ কর্মকার , স্কুলের প্রধান শিক্ষক নন্দন সাহা-পুলিশ আধিকারিকরা।