শিশু শ্রম রুখতে অভিযান চালানো হল কালিয়াগঞ্জে। বুধবার বিকালে বিবেকানন্দ পুর বাসস্ট্যান্ডে কয়েকটি গাড়িতে ও কালিয়াগঞ্জ রেল স্টেশনে রাধিকাপুর তেলতাগামী ট্রেনে শিশু শ্রমিকের সন্ধানে তল্লাশি চালানো হয়। ছিলেন, জেলা শিশু সুরক্ষা ইউনিট, শ্রম দফতর, চাইল্ড হেল্প লাইন, রেল পুলিশের আধিকারিকরা। কালিয়াগঞ্জ পুরসভার লেবার ইনস্পেক্টর অজয় দাস বলেন, শিশু শ্রমিক উদ্ধারের উদ্দেশ্যে এদিন অভিযান চালানো হয়। জেলা জুড়ে এমন অভিযান চালানো হচ্ছে বলে জানান তিনি।