পরীক্ষা দিয়ে সরকারি বাসে করে বাড়ি ফেরার পথে বাস থেকে নামতে গিয়ে পড়ে গিয়ে গুরুতর আহত হলো কালিয়াগঞ্জ কলেজের তৃতীয় বছরের এক ছাত্রী।এই ঘটনার জেরে চাঞ্চল্য ছড়ালো এলাকায়। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দুপুরে কালিয়াগঞ্জের গনেশ টকিজ এলাকায় রায়গঞ্জ - বালুরঘাট রাজ্য সড়কে।আহত ছাত্রীর নাম নিশা রজক।