হুড়া: অন্নপূর্ণা যোজনার দাবিতে হুড়ার মহিলাদের বিক্ষোভ
Hura, Purulia | Aug 22, 2026 অন্নপূর্ণা যোজনার দাবিতে হুড়ার মহিলাদের বিক্ষোভ। অন্নপূর্ণা যোজনায় প্রত্যেক মহিলাকে মাসে ৩,০০০ টাকা দেওয়ার প্রতিশ্রুতি পূরণে ব্যর্থতার অভিযোগে আজ' জেলার বিভিন্ন প্রান্তে অবস্থান-বিক্ষোভে সামিল হলেন মহিলারা। এদিন হুড়া, কাশীপুর, পুরুলিয়া সহ বিভিন্ন ব্লকে বিক্ষোভ হয়। হুড়া ব্লকের রামপুর সহ বিভিন্ন গ্রামের মহিলারা প্রথমে ব্লক প্রশাসনের আধিকারিকদের কাছে দাবিপত্র জমা দেন, পরে ব্লক দফতরের বাইরে বিক্ষোভ দেখান।