হেমতাবাদ: হেমতাবাদে ৪ জন বাংলাদেশী নাগরিক গ্রেপ্তার
গোপন সুত্রের খবরের ভিত্তিতে হেমতাবাদের বিভিন্ন এলাকা থেকে শুক্রবার রাতে ৪ জন বাংলাদেশী নাগরিক কে গ্রেপ্তার করল হেমতাবাদ থানার পুলিশ। জানা গিয়েছে ধৃতদের নাম রসিদ রানা (২৩), মহম্মদ নুর জামাল (২৪), মহম্মদ তাইজুল ইসলাম (৪২), তারা প্রত্যেকেই ৬ মাস ধরে অবৈধ ভাবে ভারতে বসবাস করছিল। পরিচয় গোপন করে ভিন রাজ্যে শ্রমিকের কাজ করত। মোমিন সর্দার (২৭) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ৷ সে প্রায় ৬ বছর ধরে নিজের পরিচয় পালটে ভারতে বসবাস করছিল।