হেমতাবাদ: হেমতাবাদ কালীবাড়ি সার্বজনীন দুর্গোৎসব কমিটির খুঁটিপুজো অনুষ্ঠিত, উপস্থিত MLA, BDO
ঢাকের বাদ্যি ও পুরোহিতের পবিত্র মন্ত্র উচ্চারণের মধ্যে দিয়ে ঘটা করে খুটি পুজো করাহল হেমতাবাদ কালীবাড়ি সার্বজনীন দুর্গোৎসব কমিটি। শুক্রবার রাখি পূর্ণিমার শুভক্ষণে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হেমতাবাদের বিধায়ক হরিপদ বর্মন, পুজো কমিটির সভাপতি তথা হেমতাবাদ থানার আই সি সমর রায়, হেমতাবাদের বিডিও বিশ্বজিৎ দত্ত, হেমতাবাদ গ্রাম পঞ্চায়েত সদস্য বিপ্লব সরকার সহ পুজো কমিটির সদস্য সদস্যারা। খুটি পুজোর পাশাপাশি রাখি বন্ধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয় পুজো কমিটির পক্ষথেকে।