যুব সংবাদ ও জেলাপর্যায়ের যুব সংসদকে কেন্দ্র করে আগামী ৫ নভেম্বর ২০২৬, বৃহস্পতিবার সকাল ১০টায় পূর্ব পালাটানার জমজুরি ফরেস্ট অফিসের নিকটবর্তী সুরসুন্দরী কমিউনিটি হলে এটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
উপস্থিত থাকবেন নবোদয় ওয়েলফেয়ার সোসাইটির সম্পাদক নীলোৎপল বন্দ্যোপাধ্যায়, সভাপতি বাপ্পি কর্মকার এবং ক্লাবের সদস্য রাজেশ দাস ও দ্বীপায়ন দাস।
যুবসমাজের বিভিন্ন বিষয় এবং যুব সংবাদ ও জেলাপর্যায়ের যুব সংসদ সংক্রান্ত কর্মসূচি নিয়ে এই সম্মেলনে আলোচনা হওয়ার কথা রয়েছে। আয়োজকদের পক্ষ থেকে সকল সংবাদমাধ্যমের সাংবাদিক ও প্রতিনিধিদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য আন্তরিক আমন্ত্রণ জানানো হয়েছে।