উদয়পুর পৌরসভা নির্বাচনে কংগ্রেস মনোনীত প্রার্থীদের মনোনয়ন দাখিল। এর আগে উদয়পুর জেলা কংগ্রেস ভবন থেকে এক মিছিল শহর পরিক্রমা করে মহকুমা শাসকের অফিসে এসে মনোনয়ন দাখিল করে। উপস্থিত ছিলেন উদয়পুর জেলা কংগ্রেস সভাপতি টিটন পাল, প্রদেশ কংগ্রেস সাধারণ সম্পাদক মিলন কর, প্রদেশ ওবিসি ডিপার্টমেন্টের সহ-সভাপতি প্রল্লাদ ঘোষ সহ বিভিন্ন নেতৃবৃন্দ।