হুড়া: তৃণমূলের গোষ্ঠী কোন্দলের জেরে অবশেষে অনাস্থা ভোটে অপসারিত হলেন দলদলি গ্রাম পঞ্চায়েতের প্রধান আলোমণি মাহাত
Hura, Purulia | Sep 24, 2026 তৃণমূলের গোষ্ঠী কোন্দলের জেরে অবশেষে অনাস্থা ভোটে অপসারিত হলেন দলদলি গ্রাম পঞ্চায়েতের প্রধান আলোমণি মাহাতো। জানা গেছে, ২০২৩ সালের পঞ্চায়েত নির্বাচনে টিকিট বণ্টনকে কেন্দ্র করেই দলদলিতে তৃণমূলের অন্তর্দ্বন্দ্ব শুরু হয়। সেই সময় দলের বিরুদ্ধে গিয়ে ৪ জন নির্দল প্রার্থী জয়ী হন। তৃণমূলের প্রতীকে ১০ জন জিতলেও, প্রধান গঠন নিয়ে কোন্দল চরমে ওঠে। দলের নির্দেশ অমান্য করে ৪ জন নির্দল ও ৪ জন তৃণমূল সদস্যকে নিয়ে বোর্ড গঠন করে প্রধান হন আলোমণি মাহাতো।