কাশীপুর: দিনে দুপুরে উধাও হল নাবালক,24 ঘন্টা পেরিয়ে গেলেও কোনো খোঁজ মেলেনি কাশিপুর থানার দ্বারস্থ পরিবার
দিনে দুপুরে উধাও হল নাবালক। চব্বিশ ঘন্টা পেরিয়ে গেলেও কোনো খোঁজ মেলেনি৷ কাশিপুর থানার দ্বারস্থ পরিবার। ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে কাশিপুর এলাকায়। জানা যায়, গতকাল সকাল ৯টা নাগাদ ফুটবল সেলাই করাতে কাশিপুর যাওয়ার নাম করে বাড়ি থেকে বের হয় ওই নাবালক। তারপর আর বাড়ি ফেরেনি। কোথাও খোঁজ না মেলায় মঙ্গলবার বিকালে কাশিপুর থানার দ্বারস্থ হয় পরিবার। পরিবারের অভিযোগের ভিত্তিতে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে, বলে এদিন কাশিপুর থানার সূত্রে খবর