হুড়া: অন্নপূর্ণার টাকায় সমাজসেবা, আমলাতোড়ার মমতা-লেলিনকে বাড়িতে গিয়ে রাখী পরালেন বিডিও ও থানার ওসি
Hura, Purulia | Aug 28, 2026 অন্নপূর্ণার টাকায় সমাজসেবা, আমলাতোড়ার মমতা-লেলিনকে বাড়িতে গিয়ে রাখী পরালেন বিডিও ও থানার ওসি। সরকারের দেওয়া টাকায় ফোন নয়, সাজগোজ নয় - গ্রাম পরিষ্কার করছেন গৃহবধূ। হুড়া থানার আমলাতোড়া গ্রামের মমতা মাহাত ও তাঁর স্বামী লেলিন মাহাত এখন গোটা ব্লকের অনুপ্রেরণা। দু'বারের অন্নপূর্ণা প্রাপক মমতা দেবী বলেন, "সরকার আমাদের মাসে তিন হাজার টাকা দিচ্ছে, তাই গ্রামের ঋণ শোধ করতেই এই কাজ। বর্ষায় যে নলকূপগুলো আবর্জনা ও আগাছায় ঢেকে অকেজো হয়ে পড়েছিল, স্বামী-স্ত্রী মিলে নিজের হ