হুড়া: ২ টি বালি বোঝাই ট্রাক্টর আটক হুড়া থানা এলাকায়
Hura, Purulia | Aug 16, 2026 ২ টি বালি বোঝাই ট্রাক্টর আটক হুড়া থানা এলাকায়। হুড়া কেশরগড় রোডে আটক বালি বোঝাই ট্রাক্টর। রবিবার সন্ধ্যায় বালি বোঝাই ২টি ট্রাক্টর আটক করে হুড়া থানার পুলিশ। তবে পুলিশকে দেখে চম্পট দেয় ট্রাক্টরের চালক। বালি তোলার জন্য প্রয়োজনীয় বৈধ নথিপত্র ওই ট্রাক্টরটির কাছে ছিল না বলে অভিযোগ পুলিশের। অবৈধভাবে বালি পাচারের অভিযোগে ট্রাক্টর চালক ও মালিকের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে, বলে এদিন হুড়া থানার সূত্রে জানা যায়।