হেমতাবাদ: হেমতাবাদে ১ কোটি ৩৭ লক্ষ বরাদ্দে হাসপাতাল তৈরির কাজের সূচনা
১ কোটি ৩৭ লক্ষ টাকা বরাদ্দে বাঙ্গালবাড়ি হাসপাতালের নতুন বিল্ডিও তৈরির কাজ শুরুহল। বৃহস্পতিবার দুপুরে খুটি পুজো করে নির্মাণ কাজ শুরু হয়। উপস্থিত ছিলেন হেমতাবাদের বিধায়ক হরিপদ বর্মন, বিডিও বিশ্বজিৎ দত্ত, ব্লক স্বাস্থ্য আধিকারিক আনসারুল হক, আইসি সমর রায়, হেমতাবাদ গ্রাম পঞ্চায়েত সদস্য বিপ্লব সরকার সহ অন্যরা। প্রাচীন এই হাসপাতাল টি এতোদিন টিনের চাল দেওয়া ছিল। পরিকাঠা ভালো না থাকায় নতুন হাসপাতাল বিল্ডিং তৈরির দাবি উঠেছিল। অবশেষে কাজ শুরুর সূচনা হওয়ায় খুশি।