কাশীপুর: কন্যা সন্তানের জন্ম দেওয়ায় গৃহবধূর উপর নির্মম অত্যাচার,মারধর করে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ মামলা কাশিপুর থানায়
কন্যা সন্তানের জন্ম দেওয়ায় গৃহবধূর উপর নির্মম অত্যাচার! মারধর করে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ। ঘটনা কাশিপুর থানার অন্তর্গত পাঁচমহলি গ্রামের। জানা যায়, বছর ছয়েক আগে পাঁচমহলী গ্রামের মিলন মন্ডলের সঙ্গে সুমিতা মণ্ডলের নামে এক তরুণীর বিয়ে হয়। বর্তমানে ওই দম্পতির একটি চার বছর বয়সী কন্যা সন্তান রয়েছে। কন্যা সন্তানের জন্ম দেওয়ার পর থেকেই স্বামী সহ শ্বশুরবাড়ির লোকেরা তাঁর উপর নির্যাতন চালাত। গত ২০শে জুলাই তাঁকে মারধর করে বাড়ি থেকে বের করে দেওয়া হয়, বলে অভিযো