হেমতাবাদ: হেমতাবাদে যত্রতত্র নোংরা ফেললে দিতে হবে আর্থিক জরিমানা, নির্দেশ ভিডিওর
হেমতাবাদের সদর এলাকায় যত্রতত্র আবর্জনা ফেললে দিতে হবে জরিমানা। দোকানদার দের পাশাপাশি সদর এলাকার বাসিন্দাদের মানতে হবে প্রশাসনিক নির্দেশ। সাংবাদিক বৈঠক করে এমন নির্দেশ দিলেন হেমতাবাদের বিডিও বিশ্বজিৎ দত্ত। হেমতাবাদ সদর এলাকায় শুরু হওয়ার পাশাপাশি হেমতাবাদ ব্লক জুড়েই ১৫ আগস্ট থেকে এই নির্দেশ লাগু করা হয়েছে। গৃহস্থ থেকে দোকানদার সকলকেই ব্লক প্রশাসনের দেওয়া নির্দিষ্ট গাড়িতে পৃথক করে আবর্জনা ফেলতে হবে।