১ নভেম্বর ২০২৬, রবিবার নাতিনটিলা ওয়ান-গালা কমিউনিটি হলে অনুষ্ঠিত হলো ত্রিপুরা গারো স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের তৃতীয় রাজ্য সম্মেলন। ত্রিপুরা গারো ইউনিয়নের সম্মানিত সভাপতি শ্রী সুভাষ মারাকের নির্দেশনায় এই সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনে আগামী তিন বছরের জন্য নতুন কমিটি গঠন করা হয়। নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে শ্রী মহাদীপ মারাক, সাধারণ সম্পাদক শ্রী ট্রাইবিন মারাক, কোষাধ্যক্ষ শ্রী সুমিত মারাক এবং উপদেষ্টা হিসেবে শ্রী লিশন মারাক মনোনীত হন।
সম্মেলনে সভাপতিত্ব করেন ত্রিপুরা গারো ইউনিয়নের এক্সিকিউটিভ কমিটির সদস্য তথা Youth and Affairs, Sports-এর কনভেনার শ্রী বিপদ রঞ্জন ঘাগড়া। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরা গারো ইউনিয়নের সাধারণ সম্পাদক শ্রী পিন্টু চন্দ্র ঘাগড়া। সম্মেলনে ডেলিগেটস ও সাধারণ জনগণের উল্লেখযোগ্য উপস্থিতি ছিল। নতুন কমিটির নেতৃত্বে আগামী দিনে ছাত্রছাত্রীদের স্বার্থে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।