হুড়া: হুড়া ব্লকে পর পর দু'দিনে নিখোঁজ দুই তরুণী, খোঁজ পেতে হুড়া থানার দ্বারস্থ দুই পরিবার
Hura, Purulia | Sep 11, 2026 হুড়া ব্লকে পর পর দু'দিনে নিখোঁজ দুই তরুণী। খোঁজ পেতে হুড়া থানার দ্বারস্থ দুই পরিবার। গত ১০ই সেপ্টেম্বর দুপুর বেলা হুড়া থানার অন্তর্গত রাহামদা গ্রাম থেকে নিখোঁজ হয় এক তরুণী। নিখোঁজ তরুণীর বয়স আনুমানিক ২১ বছর৷ এর পর দিনই নিখোঁজ হয় জামবাদ গ্রামের এক গৃহবধূ। লধুড়কা গ্রামীণ ব্যাঙ্ক যাওয়ার নাম করে বাড়ি থেকে বার হয়। এরপর থেকে ওই গৃহবধূর আর কোনো খোঁজ পাওয়া যায়নি। শুক্রবার হুড়া থানার দ্বারস্থ হয় নিখোঁজ তরুণীদের পরিবার। নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে পুলিশ তদন্ত শু