নদীয়ার নাকাশিপাড়া থানা এলাকার কংগ্রেস নেতা আনিসুর রহমান এবং তার ছেলে আবু সুফিয়ানের খুনের ঘটনায় পুলিশ আজ ভারত বাংলাদেশ বর্ডারের তেহট্ট এলাকার একটি গ্রাম থেকে দুজনকে গ্রেফতার করে। তাদেরকে আজ কৃষ্ণনগর আদালতে হাজির করানো হয়। পুলিশ জানিয়েছে তাদের নাম জাবের শেখ এবং হাবিবুর শেখ। এরা দুজনেই জুব্বার শেখের দুই ছেলে। আজ পর্যন্ত এই জোড়া খুনের ঘটনায় পুলিশ 16 জনকে গ্রেফতার করলো।