কৃষ্ণনগরের বুক চিরে বয়ে যাওয়া জলঙ্গী এবং অঞ্জনা নদীকে বাঁচাতে এবং পরিবেশ রক্ষা করতে সেভ জলঙ্গী সংগঠনের দুজন বরিষ্ঠ সদস্য সাইকেলে করে কৃষ্ণনগর থেকে দিল্লি রওনা হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে দাবি পত্র পেশ করতে। এনাদের শুভযাত্রার শুভ সূচনা করেন কৃষ্ণনগর উত্তরের বিধায়ক তারক চন্দ্র চ্যাটার্জী।