জলঙ্গী এবং অঞ্জনা নদীকে বাঁচাতে এবার সাইকেলে করে কৃষ্ণনগর থেকে দিল্লি রওনা হলেন 80 বছর বয়সী দুলাল বিশ্বাস ওরফে বাঁকাদা এবং কাঁচরাপাড়া বাসিন্দা তারকচন্দ্র পাল। আজ সকালে তারা কৃষ্ণনগর পোস্ট অফিস মোড় থেকে যাত্রা শুরু করেন এবং তারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে দাবি পত্র পেশ করবেন। এই দুই বরিষ্ঠ মানুষের কাছ থেকেই শুনে নিন তাদের অভীষ্ট লক্ষ্যের কথা।