Public App Logo
Profile Picture

Hummingbird News

@biswabratagoswami
362Followers
2Following
কৃষ্ণনগরের ত্রিকোন পার্ক ক্লাবের কালীপুজো এ বছর ৫১ বছর পদার্পণ করলো। শনিবার এই পূজোর উদ্বোধন করবেন রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ। ১২ লক্ষ টাকার পুজোর মূল থিম হলো জটায়ু। এই জটায়ু রামায়ণের জটায়ু নয়। এটি সত্যজিৎ রায়ের সৃষ্ট গোয়েন্দা কাহিনি ফেলুদা সিরিজের অন্যতম চরিত্র লালমোহন গঙ্গুলি, যিনি তাঁর লেখক-পরিচয়ে ‘জটায়ু’ ছদ্মনাম ব্যবহার করেন। সমগ্র প্যান্ডেলটিতে তার ছাপ দেখতে পাওয়া যায়।
কৃষ্ণনগরের ফোয়ারার মোড়ে বিশ্ববাংলার পতন! আজ দুপুরে ফোয়ারার উপরে ঘড়ির নিচে যে বিশ্ববাংলা গ্লোব ছিল সেটিকে সরিয়ে দেওয়ার কাজ শুরু হল।
কংগ্রেসের দরজায় মমতা, দিল্লির বিরোধী ঐক্যকে কটাক্ষ শমীক ভট্টাচার্যের।রাজবাড়ি ময়দান থেকে পোস্ট অফিস মোড় পর্যন্ত বিজেপির গণতন্ত্র বাঁচাও মিছিল, সভা থেকে তৃণমূল-বাম-কংগ্রেসকে নিশানা রাজ্য সভাপতির।
আসন্ন কালীপুজো এবং জগদ্ধাত্রী পুজোকে কেন্দ্র করে নদিয়া জেলা প্রশাসন এবং কৃষ্ণনগর পুলিশ জেলা আজ কৃষ্ণনগর রবীন্দ্রভবনে সমস্ত পুজো কমিটির সঙ্গে একটি সমন্বয় সভা অনুষ্ঠিত করে। সেখানে পুলিশ সুপার ভি অতুল কি কি নির্দেশিকা জারি করেছেন তা শুনুন।
<nis:link nis:type=tag nis:id=facebookviral nis:value=facebookviral nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=facebookreel nis:value=facebookreel nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=hummingbirdnews nis:value=HummingbirdNews nis:enabled=true nis:link/>
কৃষ্ণনগরে লক্ষ্মীপূজার প্রতিমা নিরঞ্জন এর শোভাযাত্রা দেখুন। কৃষ্ণনগরে এমনিতেই সমস্ত ঠাকুর বড় বড় আকৃতির হয়ে থাকে। তবে বড় আকার হলে কি হবে? প্রতিমার মধ্যে একটা অদ্ভুত রকমের সামঞ্জস্য থাকে। এটাই কৃষ্ণনগরের মৃৎশিল্পীদের বৈশিষ্ট্য। কয়েকটি প্রতিমা নিরঞ্জন এর শোভাযাত্রা দেখানো হলো।
পাচারের আগেই উদ্ধার কয়েক কোটি টাকার মূল্যের বিরল প্রজাতির প্রাণী (স্লো লরিস)। পুলিশের জালে গ্রেপ্তার দুই যুবক। তাদের নাম সুজয় দাস ও ইন্দ্রজিৎ মুখার্জি। পুলিশ সূত্রে জানা গিয়েছে, কল্যাণী থানা এলাকায় বন্যপ্রাণী পাচারের বিষয়ে একটি গোপন তথ্য পায় পুলিশ। অভিযানে মোটরসাইকেলে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করা দুই ব্যক্তিকে আটক করে তল্লাশি চালাতেই তাদের কাছ থেকে অত্যন্ত বিপন্ন শ্রেণির একটি স্লো লরিস উদ্ধার হয়। রানাঘাট পুলিশ সুপার সাংবাদিক সম্মেলনে জানান, ধৃতদের গ্রেফতার করে আজ আদালতে তোলা হবে এবং পুরো চক্রটির শিকড় খুঁজতে তাদের পুলিশি হেফাজতের আবেদন জানানো হবে। এই প্রাণীটি কোথা থেকে আনা হয়েছিল, এর সম্ভাব্য ক্রেতা কারা এবং স্থানীয় বা আন্তঃরাজ্য কোনও চক্র এর পেছনে সক্রিয় কি না তা খতিয়ে দেখতে জোর তদন্ত শুরু হয়েছে। উদ্ধার হওয়া প্রাণীটিকে পরবর্তী সুরক্ষার জন্য বন দপ্তরের হাতে তুলে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।
কৃষ্ণনগর কোতোয়ালি থানার দুর্গাপূজা নিরঞ্জন এর শোভাযাত্রা। আইসি সিদ্ধার্থ শংকর মন্ডলের উপস্থিতিতে এই শোভাযাত্রা এবং নিরঞ্জনের পর্ব চলছে। এই শোভাযাত্রায় কোতোয়ালি থানার সমস্ত পুরুষ এবং মহিলা কর্মীবৃন্দ আবির খেলে, নাচতে নাচতে দূর্গা প্রতিমা নিরঞ্জনের জন্য কদমতলা ঘাটের দিকে এগিয়ে চলেছেন।
কৃষ্ণনগর পাত্র বাজার বারোয়ারিতে দশমীর দিন মা দুর্গাকে বরণ করার আগে মহিলাদের ধুনুচি নাচ।
এ বছর থেকে কৃষ্ণনগর পাত্রবাজার বারোয়ারিতে দুর্গাপূজা দশমীতে সিঁদুর খেলা শুরু হলো। কৃষ্ণনগর রাজবাড়িতে রাজ কর্তা সৌমিশচন্দ্রের মৃত্যুর পর এ বছর থেকে রাণীমা সিঁদুর খেলা বন্ধ করে দিয়েছেন। এই পরিপ্রেক্ষিতে পাত্র বাজারে কি রকম সিঁদুর খেলা হলো তার কিছু মুহূর্ত এখানে তুলে ধরা হয়েছে।
কৃষ্ণনগরে জনসংঘ আয়োজিত দুর্গাপূজায় মিসেস এসপি বক্তব্য রাখতে গিয়ে সাবলীল বাংলা ভাষায় সকলের উদ্দেশ্যে শুভকামনা এবং সাফল্য কামনা করেন। পরে বিভিন্ন পুলিশ আধিকারিকরা এই পুজোর সার্বিক সাফল্য কামনা করেন।
<nis:link nis:type=tag nis:id=facebookviral nis:value=facebookviral nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=trendingreels nis:value=trendingreels nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=humminbirdnews nis:value=humminbirdnews nis:enabled=true nis:link/>
কৃষ্ণনগর পোস্ট অফিস মোড়ে আজ রাতে দুর্গাপূজা উপলক্ষে আর এসপির একটি বুক স্টলের উপর একদল যুবক হামলা চালায়। স্টলটি ভাঙচুর করা হয়। সিপিআইএম নেতা এস এম সাদি অভিযোগ করেন একদল বিজেপি মদদপুষ্ট কর্মী এই ভাঙচুর চালিয়েছে।
চাপড়া বাসস্ট্যান্ডের কাছে দুর্গা পুজোতে এস ইউ সি আই এর দলীয় বুক স্টল ভাঙচুর করল একদল যুবক। এস ইউ সি আই নেতা অঞ্জন মুখার্জী অভিযোগ করেন একদল এবিভিপি এবং বিজেপি সমর্থক বুক স্টল তুলে দেওয়ার দাবি নিয়ে ভাঙচুর চালায় এবং তাদের দুজন কমরেডকে মারধোর করে। এই আক্রমণে তাদের দলীয় কমরেড আইনজীবী মোজাম্মেল হোসেন মন্ডল গুরুতর আহত হন এবং তাকে হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা করাতে হয় বলে দাবি করেন মিস্টার মুখার্জি।
<nis:link nis:type=tag nis:id=facebook nis:value=facebook nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=trending nis:value=trending nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=hummingbirdnews nis:value=hummingbirdnews nis:enabled=true nis:link/>
চোরবাগান দুর্গাপূজায় যে দুর্ঘটনা ঘটেছে সেই ঘটনার পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বিভিন্ন উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে মিটিং করে আজ ভবানী ভবনের সামনে সাংবাদিকদের মুখোমুখি হন। তিনি কি কি বলেছেন তা জানতে এই ভিডিওটি দেখুন।
পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার পাপিয়া সুলতানা ঢাক বাজিয়ে পুলিশেরই দুর্গাপূজার উদ্বোধন করেন। পুজোর উদ্বোধনের পাশাপাশি তিনি আর কি করলেন তা জানার জন্য হামিংবার্ড নিউজ ফলো করুন।
কোতোয়ালি থানার দূর্গা পূজার উদ্বোধন করলেন পুলিশ সুপার মিস্টার অতুল ভি এর মিসেস ভি। সঙ্গে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মিস্টার মিনা এবং আইসি কোতোয়ালি, সিদ্ধার্থ শংকর মন্ডল। এই পুজো উপলক্ষে পুলিশ সুপার যা ঘোষণা করলেন তার জন্য হামিং বার্ড নিউজ দেখুন ও নিজেকে আপডেট রাখুন।
রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকার কৃষ্ণনগরে জনসংঘের প্রথম দুর্গাপূজা উদ্বোধন করেন বৃহস্পতিবার। উদ্বোধন করতে গিয়ে তিনি বলেন সরকার পরিবর্তনের পর প্রায় ১৪ হাজার পুজো বেড়েছে। পূর্বে সনাতনীরা সহজে এসব পুজো করতে পারত না। তাদের বিরুদ্ধে অনেক মামলা হয়েছে। আজ বোঝা যাচ্ছে এই পরিবর্তনই মানুষ চেয়েছিল। এখন সনাতনীরা নিশ্চিন্তে দুর্গাপূজা করতে পারছে।
কৃষ্ণনগরে জনসংঘের উদ্যোগে এই প্রথম দুর্গাপূজার আয়োজন করা হয়। আজ রাতে জেলাশাসক শ্রীকান্ত পল্লী, কোতোয়ালি থানার আইসি সিদ্ধার্থ শংকর মন্ডল এবং বিজেপির উত্তর নদিয়া জেলার সাংগঠনিক জেলা সভাপতি অর্জুন বিশ্বাস এর উপস্থিতিতে একটি প্রাক উদ্বোধনী অনুষ্ঠান করা হয় সেখানে প্রায় এক হাজার গরীব মানুষের হাতে বস্ত্র তুলে দেওয়া হয়।
নন্দীগ্রাম ও রেজিনগর উপনির্বাচনে বিপুল জয়ের জন্য জনগণকে ধন্যবাদ জানিয়ে বিজেপির বিজয় মিছিল কলকাতায় | মিছিল হয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নেতৃত্বে। মুরলিধর সেন লেন।
বায়ুমণ্ডল গবেষণায় নতুন দিগন্ত উন্মোচন করল বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়। রবিবার ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো)-র ন্যাশনাল রিমোট সেন্সিং সেন্টার (এনআরএসসি)-এর সঙ্গে বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে প্রথমবারের মতো যৌথ উদ্যোগে উচ্চতায় জিপিএস-সহায়ক রেডিওসন্ড যন্ত্র উৎক্ষেপণ করা হল। দক্ষিণবঙ্গে কালবৈশাখী-সহ তীব্র ঝড়ের পূর্বাভাস আরও নিখুঁত করা এবং ভারতীয় উপগ্রহের আবহাওয়া সংক্রান্ত তথ্যের নির্ভুলতা যাচাই ও উন্নত করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।
আজ মহালয়ার পুণ্য লগ্নে অর্থাৎ পিতৃ পক্ষ অবসানে এবং দেবী পক্ষের সূচনা লগ্নে নবদ্বীপের গঙ্গাবক্ষে লক্ষ লক্ষ মানুষ তাদের পিতৃপুরুষদের উদ্দেশ্যে তর্পণ নিবেদন করেন। এই উপলক্ষে নবদ্বীপের বিখ্যাত মনিপুর ঘাটে কিভাবে তর্পণ ক্রিয়া চলছে তার কিছু অংশ দেখুন।
নন্দীগ্রামের গড় চক্রবেড়িয়া বাজারে তৃণমূল নেতা সোয়েম কাজীর দোকানে ভাঙচুর।  অভিযোগের আঙ্গুল বিজেপির দিকে। এ বিষয়ে কংগ্রেস প্রার্থী মিলন প্রদান কি বললেন দেখুন।
রেজিনগর যাওয়ার আগে বিজেপি নেত্রী লকেট চ্যাটার্জি কৃষ্ণনগরে এসে বিজেপি নেতৃত্বদের সঙ্গে একটি গোপন বৈঠক করেন। পরে সাংবাদিকদের সঙ্গে মুখোমুখি হয়ে বলেন আপনারা নিশ্চিত থাকুন নন্দীগ্রাম এবং রেজিনগর - এই দুটি সিটই আমরা পাব।
নন্দীগ্রামে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজের ভোটদানের পর সাংবাদিক বৈঠক করে বলেন 2016 সালে তিনি যে বিরাশি হাজার ভোটে জিতেছিলেন এবার তাও ছাপিয়ে যাবে। তিনি বলেন ভোট শান্তিপূর্ণভাবে চলছে এবং ৮৫ থেকে ৯০% ভোট পড়লে বিজেপি প্রার্থী হাসিরানী রথের জেতার মার্জিন বাড়বে।
রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বা আরএসএস এর কৃষ্ণনগর নগরের উদ্যোগে আজ একটি পথ সঞ্চালনা সংগঠিত হয়। পূর্ণ গনবেশ পরিহিত হয়ে কয়েকশ স্বয়ংসেবক এই সঞ্চালনায় অংশগ্রহণ করে। অনুষ্ঠানটির সূচনা হয় রাষ্ট্রীয় মহাবিদ্যালয় কৃষ্ণনগর প্রাঙ্গণ থেকে। এরপর এটি সারা শহর পরিক্রমা করে। Part 11
রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বা আরএসএস এর কৃষ্ণনগর নগরের উদ্যোগে আজ একটি পথ সঞ্চালনা সংগঠিত হয়। পূর্ণ গনবেশ পরিহিত হয়ে কয়েকশ স্বয়ংসেবক এই সঞ্চালনায় অংশগ্রহণ করে। অনুষ্ঠানটির সূচনা হয় রাষ্ট্রীয় মহাবিদ্যালয় কৃষ্ণনগর প্রাঙ্গণ থেকে। এরপর এটি সারা শহর পরিক্রমা করে। Part 9