হেমতাবাদ: হেমতাবাদ থানার ট্রাফিক পুলিশের উদ্যোগে সচেতনতা মূলক র্যালী অনুষ্ঠিত
রায়গঞ্জ পুলিশ জেলার হেমতাবাদ থানার ট্রাফিক পুলিশের উদ্যোগে সপ্তাহব্যাপী ট্রাফিক সচেতনতা শিবিরের শুভারম্ভ হলো সোমবার। এদিন হেমতাবাদ সদর এলাকায় ট্রাফিক আইন সম্পর্কে সচেতনতা মিছিল করার পাশাপাশি স্কুলের ছাত্র-ছাত্রীদের ট্রাফিক নিয়ে সচেতনতা পাঠ দেওয়া হয় হেমতাবাদ থানার ট্রাফিক পুলিশের উদ্যোগে। সোমবার থেকে শুরু হওয়া এই সচেতনতা শিবির বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে এক সপ্তাহব্যাপী চলবে। এদিনের এই কর্মসূচিতে হেমতাবাদ থানার আই সি সমর রায়, ট্রাফিক ওসি সুপ্রিয় বসাক।