🌿 আমার আজকের পুষ্টি টিপস ,,,,,
আপনার প্লেটে কি পর্যাপ্ত ফাইবার আছে?
অনেকেই প্রোটিন ও ক্যালরির হিসাব রাখেন, কিন্তু প্রতিদিন কতটা ফাইবার খাচ্ছেন, তা নিয়ে ভাবেন না।
অথচ ফাইবার শুধু পেট পরিষ্কার রাখতে নয়, অন্ত্রের স্বাস্থ্য ভালো রাখা, রক্তে শর্করার নিয়ন্ত্রণ এবং কোলেস্টেরল ব্যবস্থাপনাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
🥗 ফাইবার বাড়াতে প্রতিদিনের খাবারে রাখুন—
✅ গোটা শস্য যেমন ওটস, ডালিয়া ও আটার রুটি।
✅ মুগ, মসুর, ছোলা ও রাজমা।
✅ পেয়ারা, আপেল, নাশপাতির মতো গোটা ফল।
✅ বিভিন্ন ধরনের শাকসবজি।
✅ বাদাম ও বীজ পরিমিত পরিমাণে।
💡 একটি বিশেষ পরামর্শ: হঠাৎ করে অনেক বেশি ফাইবার খাবেন না। ধীরে ধীরে বাড়ান এবং পর্যাপ্ত জল পান করুন। IBS থাকলে সব ধরনের ফাইবার সবার জন্য উপযুক্ত নাও হতে পারে।
💚 মনে রাখবেন, ভালো অন্ত্রের স্বাস্থ্যের যত্ন শুরু হতে পারে আপনার প্রতিদিনের খাবারের প্লেট থেকেই।
👩⚕️ পুষ্টিবিদ চন্দ্রিমা দে
U & URS NUTRITIONIST
#GutHealth #DietaryFiber #পুষ্টিবিদেরপরামর্শ