হুড়া: জমিজমা সংক্রান্ত বিবাদের জেরে দুই পরিবারের মধ্যে সংঘর্ষে আহত দু'জন ব্যক্তি, ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে বড়গ্রাম এলাকায়
Hura, Purulia | Oct 5, 2026 জমিজমা সংক্রান্ত বিবাদের জেরে দুই পরিবারের মধ্যে সংঘর্ষ। আহত দু'পক্ষের দু'জন ব্যক্তি। ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে হুড়া থানার বড়গ্রাম এলাকায়। জানা যায়, বড়গ্রামের বাসিন্দা কন্দর্প মুদি ও বিষ্ণুচরণ মুদির পরিবারের মধ্যে জমিজমা সংক্রান্ত বিবাদ রয়েছে। রবিবার বিষ্ণুচরণ মুদি ওই জমিতে বাড়ি তৈরির কাজ শুরু করে। এতে বাধা দেয় কন্দর্প মুদির পরিবার। এর জেরে রবিবার সকাল সাড়ে ৮টা নাগাদ সংঘর্ষে জড়ায় দুটি পরিবার। সংঘর্ষে জখম হয় বিষ্ণুচরণ মুদি ও কন্দর্প মুদি।