কাশীপুর: হুকিং এর বিরুদ্ধে বড়োসড়ো অভিযানে বিদ্যুৎ দপ্তর, ২ জনের বিরুদ্ধে মামলা দায়ের আদ্রা থানায়
হুকিং এর বিরুদ্ধে বড়োসড়ো অভিযানে বিদ্যুৎ দপ্তর। মামলা দায়ের করা হল আদ্রা থানা এলাকার দুই ব্যক্তির বিরুদ্ধে। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ আদ্রা থানার অন্তর্গত লোয়ার বেনিয়াসোল এলাকায় অভিযান চালান বিদ্যুৎ দপ্তরের আধিকারিকরা। বেনিয়াসোলের বাসিন্দা তুফান কুমার রায় ও বিনোদ কুমার রায়ের বাড়িতে অবৈধ বিদ্যুৎ সংযোগ বলেছে, অভিযোগ আদ্রা CCC কর্তৃপক্ষের। স্টেশন ম্যানেজারের লিখিত অভিযোগের ভিত্তিতে ওই দুই ব্যক্তির বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করা হয়