হেমতাবাদ: হেমতাবাদে একাধিক এলাকায় সরকারি প্রকল্পের পরিদর্শনে জেলাশাসক
হেমতাবাদের বিভিন্ন এলাকায় চলা ভিবিজি রামজি প্রকল্পের কাজ পরিদর্শক করলেন জেলাশাসক সহ জেলা প্রশাসনের আধিকারিক রা। শুক্রবার দুপুরে দুই এলাকায় কাজ পরিদর্শনে যান জেলাশাসক শেভালে অভিজিৎ তুকারাম। এছাড়াও হেমতাবাদের বিডিও বিশ্বজিৎ দত্ত সহ অতিরিক্ত জেলা শাসক আজমল হুসেন, প্রকল্পের জেলা নোডাল অফিসার রথীন বিশ্বাস সহ অন্যান্য আধিকারিক রা উপস্থিত ছিলেন। হেমতাবাদে বিভিন্ন প্রকল্প গুলি দ্রুত বাস্তবায়ন করা হচ্ছে বলেই ব্লক প্রশাসনের তরফে জানানো হয়েছে।