Breaking : তৃণমূল কংগ্রেসের কৃষ্ণনগর সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করল কৃষ্ণনগর আদালত। সামাজিক মাধ্যমে ধর্মীয় ভাবাবেগকে আঘাত করে তার কিছু বক্তব্যের বিরুদ্ধে মামলা দায়ের করেন স্থানীয় এক ব্যক্তি। আদালত এই মামলার পরিপ্রেক্ষিতে ১৮ তারিখ শেষ বারের মতো সশরীরে হাজিরা দেওয়ার কথা বলে। কিন্তু মহুয়া হাজির হননি। আদালত পুনরায় ১৯ তারিখ হাজিরার কথা জানায় কিন্তু তিনি আজও হাজিরা না দেওয়ায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ারা জারি হয়।