Public App Logo
ফের ভেসে গেল বাঁকুড়ার গন্ধেশ্বরী নদীর মানকানালী সেতু। ভেসে যাওয়া সেতু দিয়ে পারাপার করতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়লো একটি ডাম্পার। নিম্ন চাপের জেরে গতকাল থেকে ভারী বৃষ্টি শুরু হয়েছে বাঁকুড়া জেলায়। এর ফলে বাঁকুড়ার উপর দিয়ে বয়ে যাওয়া গন্ধেশ্বরী দ্বারকেশ্বর সহ সব নদীতেই জলস্তর বৃদ্ধি পেয়েছে। জলস্তর বৃদ্ধি পাওয়ায় গতকাল থেকেই ডুবে রয়েছে গন্ধেশ্বরী নদীর উপর থাকা বাঁকুড়ার মানকানালী সেতু। আজ ভোরে ডুবে থাকা সেই সেতু ঝুঁকি নিয়ে পারাপার করতে গিয়ে সেতুর মাঝখানে আটকে যায় একটি ডাম্পার। কোনোক্রমে চালক খালাসি প্রাণে বাঁচলেও ডাম্পার উদ্ধার করা যায়নি। লাগাতার ভারী বৃষ্টি হতে থাকায় গন্ধেশ্বরীর জলস্তর আরো বৃদ্ধি পাচ্ছে। সে ক্ষেত্রে পরিস্থিতি যে আরও খারাপ হবে তা বলার অপেক্ষা রাখে না - Namkhana News