কৃষ্ণনগর পেল নতুন আয়কর ভবন। কৃষ্ণনগরের অদূরে ঘূর্ণিতে ফায়ার ব্রিগেড অফিসের পাশেই এই নতুন ভবন নির্মিত হয়েছে। পাঁচতলা এই ভবনটিতে সমস্ত আধুনিক পরিসেবা পাওয়া যাবে। ভবনটির উদ্বোধন করেন আয়কর বিভাগের পশ্চিমবঙ্গ-সিকিমের প্রিন্সিপাল কমিশনার সুরভী ভার্মা গর্গ। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আয়কর বিভাগের উচ্চপদস্থ আধিকারিকরা এবং আইনজীবীরা।