গদাই কর্মকার মালদাঃ শিক্ষক দিবস উপলক্ষ এবং প্রয়াত সুখময় দের স্মরণে রক্তদান শিবিরের আয়োজন করল ৫ নম্বর ওয়ার্ড কমিটি। সহযোগিতায় সেন্ট জন অ্যাম্বুলেন্স এবং মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালের ব্লাড সেন্টার।
শনিবার সকাল সাড়ে ১১টা নাগাদ মালদা শহরের পিরোজপুর এলাকায় ইয়ুথ ক্লাবের সভাকক্ষে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়। প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। উপস্থিত ছিলেন, পুরসভার ভাইস চেয়ারম্যান সুমালা আগরওয়ালা, বঙ্গরত্ন শক্তিপদ পাত্র, স্থানীয় কাউন্সিলর সুমিতা ব্যানার্জি, সেন্ট জন অ্যাম্বুলেন্স অ্যাসোসিয়েশনের সভাপতি অনিল সাহা-সহ অন্যান্য অতিথিরা।
এদিন শিক্ষক দিবস উপলক্ষে ৫ নম্বর ওয়ার্ড কমিটির উদ্যোগে শিক্ষকদের সংবর্ধনা জানানো হয়। ড. সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিনে রক্তদান শিবির আয়োজনের উদ্যোগকে সাধুবাদ জানান চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী।
English Bazar, Maldah | Sep 5, 2026