দেবু সিংহ মালদাঃ বন্যাদুর্গতদের পাশে ইশা খান চৌধুরী, মালদা-মুর্শিদাবাদে পাঠালেন ত্রাণ
দক্ষিণ মালদার বিভিন্ন বন্যাকবলিত এলাকার দুর্গত মানুষের পাশে দাঁড়াতে উদ্যোগী হলেন কংগ্রেস সাংসদ ইশা খান চৌধুরী। শনিবার সকালে মালদার কৌতুয়ালি ভবন থেকে একাধিক গাড়িতে ত্রাণসামগ্রী বোঝাই করে বিভিন্ন দুর্গত এলাকার উদ্দেশে পাঠানো হয়। গোটা ত্রাণ পাঠানোর প্রক্রিয়া নিজে দাঁড়িয়ে তদারকি করেন সাংসদ।
ইশা খান চৌধুরী জানান, তাঁর লোকসভা কেন্দ্রের আওতায় মালদার পাশাপাশি মুর্শিদাবাদ জেলারও কিছু এলাকা রয়েছে। তাই দুই জেলার বন্যাকবলিত মানুষের জন্যই এই ত্রাণের ব্যবস্থা করা হয়েছে। বিভিন্ন মানুষের কাছ থেকে সাহায্য ও অনুদান সংগ্রহ করে ত্রাণসামগ্রী কেনা হয়েছে বলে জানান তিনি। একইসঙ্গে মালদা ও মুর্শিদাবাদের বন্যা এবং গঙ্গাভাঙন মোকাবিলায় কেন্দ্র ও রাজ্য সরকারের কাছে স্থায়ী সমাধানের দাবিও জানান সাংসদ